দুদকের এ অভিযান এমন সময়ে হল, যখন ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার দরপত্রে প্রাক্কলিত মূল্য ফাঁস, সেই মূল্য পরে বাড়ানো এবং ঠিকাদারদের মধ্যে কাজ ভাগাভাগির অভিযোগ নিয়ে আলোচনা চলছে।
এনসিটিবির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপার জন্য গত জুনের শুরু থেকে পর্যায়ক্রমে দরপত্র আহ্বান করা হয়। প্রাক-প্রাথমিকের দরপত্র প্রকাশ হয় ২ জুন। একইদিন ইবতেদায়ির বইয়ের দরপত্রও প্রকাশ করা হয়। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির বইয়ের দরপত্র প্রকাশ হয় ৩ জুন। ষষ্ঠ শ্রেণির দরপত্র ৭ জুন এবং সপ্তম শ্রেণির দরপত্র ৯ জুন প্রকাশ করা হয়।
দুদকে অভিযোগ এসেছে, ঠিকাদারদের একটি অংশ এনসিটিবির প্রাক্কলিত দর আগেই জেনে যায়। পরে সেই দর বাড়ানোর দাবি ওঠে। সেই অনুযায়ী, মুদ্রণশিল্পের ৭৫ জন মালিক প্রাক্কলিত দর বাড়ানোর আবেদন করেন।

ফটিকছড়িতে ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার
বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা
যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না