বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

প্রথম সমাচার ডেস্ক ২৯ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় আর নেই। পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।

জানা যায়, পশ্চিমবঙ্গের দিঘার তালসারি এলাকায় একটি ধারাবাহিকের শুটিং চলাকালে পানিতে নামেন ৪৩ বছর বয়সী এই অভিনেতা। এ সময় হঠাৎ করে তিনি তলিয়ে যান। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুল অরুণোদয় দীর্ঘ অভিনয়জীবনে প্রায় ৪৫০টির মতো নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘চিরদিনই তুমি যে আমার’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে বাণিজ্যিক ও ভিন্নধর্মী নানা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন।

তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’।

ব্যক্তিজীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার-কে বিয়ে করেন তিনি। পরে তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে। তাঁদের একটি সন্তান রয়েছে। সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করে আলোচনায় এসেছিলেন এই অভিনেতা।

হঠাৎ এই মৃত্যুর খবরে ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...