শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

পার্কিং ব্যবস্থা না থাকলে ছাড় দিবেন না সিডিএর বেলায়েত হোসেন

Icon প্রথম সমাচার ডেস্ক

পরে প্রবর্তক মোড়সংলগ্ন হিজড়া খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন সিডিএ চেয়ারম্যান। বর্ষা মৌসুম শেষ পর্যায়ে থাকায় খালের অবশিষ্ট কাজ শুরুর লক্ষ্যে প্রকল্প এলাকার বিভিন্ন কারিগরি দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অবশিষ্ট কাজের ধরন, বাস্তবায়ন প্রক্রিয়া ও কারিগরি বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, যতদিন পর্যন্ত হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো টেকসই ব্যবস্থাপনায় না ফিরবে, ততদিন এ অভিযান চলবে। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে না, নিয়ম না মানা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নগরকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও যানজটমুক্ত রাখতে প্রত্যেক ভবনকে আইন মেনে চলতে হবে এবং পর্যাপ্ত পার্কিং নিশ্চিত করতে হবে। কোনো ভবন নকশাবিহীনভাবে গড়ে উঠতে পারবে না। পাহাড় কেটে ভবন কিংবা পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণও করা যাবে না। আইনের ব্যত্যয় যেখানে ঘটবে, সিডিএ সেখানে কঠোর ব্যবস্থা নেবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com