ইমন হাওলাদার:
ভেবেছিলাম পালকি হব,
ঘুরে বেড়াব দেশ-বিদেশ।
ভেবেছিলাম পালকি হব,
পালকি ওয়ালাদের ঘাড়ে চড়ে বেড়াবো
মাঠ-ঘাট, পথে-প্রান্তরে।
পালকি হয়ে নতুন বধুকে নিজের মধ্যে
লুকিয়ে রাখবো,
নিয়ে যাব আপন ঠিকানায়।
ভেবেছিলাম পালকি হব,
দুঃখ, কষ্ট সয়ে যাব।
পরিবারের সকল দুঃখ, কষ্ট
বয়ে নিয়ে যাব দূর হতে বহুদূর।
ভেবেছিলাম পালকি হব,
নিজের মধ্যে নতুনত্ব আনবো।
আধুনিকতার যুগে ঐতিহ্য ধরে রাখবো।
ভেবেছিলাম পালকি হয়ে হাসি ফুটাব
সবার মুখে।
