পাকিস্তান সুপার লীগে আজ ২ ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৩.৩০ মিনিটে মাঠে নামবে হায়দ্রাবাদ কিংসম্যান বনাম কোয়েটা গ্লাডিয়েটর্স।
দিনের ২য় ম্যাচে রাত ৮ টায় মাঠে নামবে মুস্তাফিজ ও ইমনের লাহোর বনাম করাচি কিংস।
লাহোরের প্রথম ম্যাচের একাদশেও ছিলেন ফিজ ও ইমন। ফিজ দারুণ বোলিং করেছেন প্রথম ম্যাচে। ইমন ১৩ বলে ১৪ রান করে আউট হয়েছেন। প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়েছ শুভ সূচনা করেছে লাহোর।
উদ্বোধনী ম্যাচে লাহোর জয় পাওয়ায় একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা তেমন নেই। ফলে আজও ফিজের পাশাপাশি ইমন একাদশে থাকছেন।
