শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

পুলিশের অভিযানে আটক তিনজন মাদকের আসামিকে ছেড়ে দিলেন ইউএনও

Icon প্রথম সমাচার ডেস্ক

‎একই অভিযানে আটক ব্যক্তিদের ক্ষেত্রে এভাবে ভিন্ন ভিন্ন ব্যবস্থা নেওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, মাদক সেবনের কথা স্বীকার করার পর মদসহ আটক সিয়াম ও সানিকে মুচলেকায় ছেড়ে দেওয়া হলেও মাদক রাখার অভিযোগে ইসমাইল মিয়াকে কেন কারাদণ্ড দেওয়া হলো! একই ঘটনায় ইসমাইলের স্ত্রী বকুলা বেগমকে ছেড়ে দেওয়ার আইনগত ভিত্তিই বা কী ছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

‎স্থানীয়রা অভিযোগ করে বলেন, কুলিয়ারচরে মাদকের বিস্তার দীর্ঘদিনের একটি বড় সামাজিক সমস্যা। এমন পরিস্থিতিতে পুলিশের অভিযানে মাদকসহ আটকের পর কারও বিরুদ্ধে কারাদণ্ড, কারও বিরুদ্ধে আদালতে প্রেরণ এবং কারও ক্ষেত্রে মুচলেকায় ছেড়ে দেওয়ার মতো ভিন্ন ব্যবস্থা নেওয়া হলে তার কারণ ও আইনগত ভিত্তি স্পষ্ট হওয়া প্রয়োজন।

‎এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হয়। শুক্রবার সরকারি হোয়াটসঅ্যাপ নম্বর ও মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com