শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেটে নেই রাবির সাবেক শিক্ষার্থী পারভেজ মিঞা

Icon প্রথম সমাচার ডেস্ক

পারভেজ লিখেছেন, রাজনৈতিক সচেতনতা অর্জনের পর থেকে তিনি গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের ভোটাধিকারের পক্ষে থাকার চেষ্টা করেছেন। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজের প্রত্যাশা করেছিলেন। কিন্তু তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এবং কোন তথ্যের ভিত্তিতে তাকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে, তা জানতে চান তিনি।

পোস্টে পারভেজ আরও লিখেছেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা জানার এবং নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ পাওয়া উচিত। তিনি প্রতিশোধ চান না, বরং সিদ্ধান্তের কারণ জানতে চান এবং ন্যায়সংগত মূল্যায়ন প্রত্যাশা করেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com