বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

পূর্বধলায় রাতের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা

নেত্রকোনা প্রতিনিধি ১৪ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

নেত্রকোনা পূর্বধলা সদর এলাকায় আজ (১৪ মার্রাচ) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছে। আকস্মিক এ শিলাবৃষ্টিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আকাশে বজ্রসহ বৃষ্টির সঙ্গে বড় আকারের শিলা পড়তে শুরু করে। আকাশ থেকে এমনভাবে শিলা পড়ছিল যে অনেকের কাছে তা পাথর ঝরার মতো মনে হয়েছে। টিনের চালের ওপর শিলার তীব্র শব্দে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

এদিকে হঠাৎ শিলাবৃষ্টির কারণে এলাকার বিভিন্ন ফসলি জমিতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ধানক্ষেত ও বিভিন্ন শাকসবজির জমিতে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে স্থানীয় কৃষকরা আশঙ্কা করছেন।

স্থানীয় কৃষকরা জানান, শিলাবৃষ্টির আঘাতে অনেক জমির ধান ও সবজির গাছ নষ্ট হয়ে গেছে। এতে করে চলতি মৌসুমে উৎপাদন কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠপর্যায়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

হঠাৎ এ প্রাকৃতিক দুর্যোগে এলাকার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিলেও সবাইকে সতর্ক ও নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...