বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম সমাচার ডেস্ক ১৮ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদকার্যে প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ, সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এ তথ্য জানান।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদে তার দায়িত্ব পালন করবেন কারা-এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...