আজ বুধবার বিকাল তিনটায় বসছে জাতীয় সংসদের অধিবেশন। জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা থেকে প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে থাকছে প্রশ্নোত্তর পর্ব।
এতে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নের জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হবে। এরপর মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
প্রশ্নোত্তর পর্বের পর দিনের মূল আলোচ্যসূচিতে রয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা। সংসদ সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরে গত ১৬ জুন এই কার্যসূচি প্রকাশ করা হয়।
