ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে দলের প্রার্থীদের উদ্দেশে জরুরি বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার (৪ মে) নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ভোটিং এজেন্ট এবং দলের প্রার্থীদের নিজ নিজ এলাকা না ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মমতা বলেন, দয়া করে আপনারা ভোটার এলাকা ছেড়ে আসবেন না। যেখানে ভোট গণনা হচ্ছে আপনারা সেখানে শক্তভাবে অবস্থান নিন।
তিনি বলেন, এটা বিজেপির প্লান। প্রথম দুই তিন রাউন্ডে তাদের হিসাব আগে দেখাবে, আর আমাদের হিসাব দেখাবে পরে। অনেক জায়গায় দুই তিন রাউন্ড গণনার পরে প্রায় শতাধিক জায়গায় গণনা বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন।
কল্যাণিতে ৭টি ভোঠিং ম্যাশিন ধরা পড়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে হিসাবের কোনো মিল নেই।
মমতার অভিযোগ, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারদিক থেকে তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার করা হচ্ছে। এছাড়া অফিস ভাঙচুর করছে, জোর করে দখল করছে, এসআইআরের নামে ভোট চুরি করেছে। যাতে তারা নির্দিষ্ট কিছু আসনে জিততে পারে।
মমতা বলেন, এখনও এমন অনেক সিট আছে, প্রায় একশোটি মতো সিট আছে, যেগুলোতে আমার এগিয়ে আছি। কিন্তু আমরা যেগুলোতে এগিয়ে আছি তার হিসাব নির্বাচন প্রকাশ করছে না। পুরোই মিথ্যে খবর খাওয়াচ্ছে।
তিনি আরও বলেণ, আগে ডিআইসিই এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে নিজের মতো খেলছে। আমাদের পুলিশরাও কেন্দ্রীয় বাহিনীর হয়ে কাজ করছে।
জরুরি বার্রতায় মমতা সব ভোটিং এজেন্ট এবং দলের প্রার্থীদের নিজ নিজ ভোটার এলাকা না ছাড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মন খারাপ করার দরকার নেই। সূর্যাস্তের পর আপনারা জিতবেন। তিন রাউন্ড চার রাউন্ড কাউন্ট হলেও ১৪ থেকে ১৮ রাউন্ডে গিয়ে আপনারা জিতবেন। অপেক্ষা করুন এবং দেখুন। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মত লড়াই করে যাব।
