শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, শিল্পাঞ্চলে ককটেল বিস্ফোরণ

Icon প্রথম সমাচার ডেস্ক

রাজধানীর শেরেবাংলা নগর থানার মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ৬টা ৪০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি পাশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং শিল্পাঞ্চল থানার সাউথ ইউনিভার্সিটি সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় আহত বা হতাহত সংবাদ পাওয়া যায়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ফার্মগেট স্টেশনের নিচে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় স্টেশনটি চালু করে যাত্রীসেবা কার্যক্রম শুরু করা হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com