সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

ফিফটি করে ফিরলেন জয়

প্রথম সমাচার ডেস্ক ১৭ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

 

সিলেটে পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করে নিজেদের ২য় ইনিংসে ব্যাট করতে নেমে জয়ের ফিফটিতে শক্ত ভীত গড়েছে বাংলাদেশ। জয় ৬৪ বলে ৬ষ্ঠ ফিফটিতে ৫২ রান করে ফিরলেও মোমিনুল ৩০ ও শান্ত ১৩ রান নিয়ে ব্যাট করছেন। ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১০ রান, লিড ১৫৬।

সিলেটে ২য় টেস্টে গতকাল টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১১৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ ভরসা হিসেবে লিটন দাস মিরাজ-শরিফুলদের নিয়ে লড়াই করে দূর্দান্ত শতক করেন। টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক করে ১২৬ রানে ফিরেন লিটন, তাইজুল ১৬ রান করেন, শরিফুল ১২ রানে অপরাজিত থাকেন। অলআউট হওয়ার আগে ২৭৮ রান করে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস ৩, খুররাম শেহজাদ ৪ ও হাসান আলী ২ উইকেট শিকার করেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তাইজুল নাহিদদের বোলিং তোপে পড়ে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের পক্ষে বাবর আজম ৬৮ রান করেন ও সাজিদ খান ২৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন তাইজুল ইসলাম ও নাহিদ রানা। ২টি করে উইকেট শিকার করেন মিরাজ ও তাসকিন।

৪৬ রানের লিড নিয়ে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫৬ রানের লিড নিয়ে ব্যাট করছে বাংলাদেশ।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ইতিমধ্যে ১- ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...