আমি গোলাম রাব্বি সাবেক সদস্য মুরাদনগর উপজেলা ছাত্রলীগ, ও সাবেক সাংগঠনিক সম্পাদক ১৯ নং দারোরা ইউনিয়ন ছাত্রলীগ, আজকে থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সকল প্রকার কার্যক্রম এবং আওয়ামীলীগ হতে অব্যহতি নিলাম!! আজকে থেকে আমি আওয়ামীলীগের কোনো সদস্য নই!
আমি সব সময় নিজেকে একজন আওয়ামিলীগ কর্মী হিসেবে সব জায়গায় পরিচয় দিয়ে এসেছি,সব সময় নৌকার পক্ষে কাজ করেছি,সেটা এম,পি নির্বাচন থেকে শুরু করে চেয়ারম্যান নির্বাচন সব যায়গায়! কখনো নৌকা প্রতিকের সাথে বৈমানী করিনি,,যখন যতো টুকু প্রয়োজন সব সময় সংগঠনের জন্য করেছি,তবে কোনো দিন অন্যায়ের সাথে আপোষ কিংবা নেতাদের ঠিক মতো তেলমর্দন করতে আমি সর্বদা ব্যার্থ।।আর এই অন্যায়ের সাথে আপোষ না করার কারনে সংগঠনের অনেক নেতা কর্মী আমাকে পছন্দ করেনি, আমি দল কানাদের পক্ষ নই,আমি নিজে একটা দল করি বলে অন্য দলকে ছোট চৌখে দেখবে হবে,অপপ্রচার করতে হবে,ক্ষমতার অপব্যবহার করতে হবে,কারো রাজনৈতিক অধিকার হরন করতে হবে,সে শিক্ষা আমার সিলেবাসে নেই!!তবে এখন মনে হচ্ছে নেতা কর্মীরা তাকেই বেশি পছন্দ করে যে দলকানা,ঠিক মতো তেল মারতে পারে,চাটাচাটি করতে পারে,এখন তার টেলেন্ট না থাকলেও অসুবিধা নাই,মূর্খ হইলে ও সমস্যা নাই।।রাজনৈতিক মাঠে পরিচিতির ও প্রয়োজন নাই,এলাকায় কিংবা সমাজে গ্রহনযোগ্যতা না থাকলে ও হবে!সুধু মাত্র ফেসবুকে দলের পক্ষে ভালো ভালো স্টেটাস দিলেই হবে,তাদেরই মূল্যায়ন দেখা যাচ্ছে বেশি!!তাই সব কিছু বিবেচনায় মনে হচ্ছে, যেখানে সঠিক মূল্যায়ন নেই,সেই যায়গা ত্যাগ করাটাই শ্রেয় ধন্যবাদ।
বি:দ্র: আপনাদের কাছে আমার একটা রিকুয়েষ্ট থাকবে,আপনারা যারা রাজনীতির সাথে জড়িত আছে সুধু আমার দল ভালো,আমার সংগঠন ভালো,বাকি সব খারাপ এই ধরনের মনোভাব থেকে বেড়িয়ে আসেন,,,সংগঠনের ভালো কার্যক্রম গুলো তুলে ধরুন,খারাপ করলে অবশ্যই সমালোচনা করুন ধন্যবাদ।
