সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা: বাংলাদেশিসহ ৩ জনের প্রাণহানি
সংযুক্ত আরব আমিরাতে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি প্রবাসী রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পাল্টা জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য: সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের আকাশসীমানায় মোট ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। অত্যন্ত দক্ষতার সাথে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে ১৫২টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়। এছাড়া হামলাকারীদের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হামলার পর অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাকি দুজনের মাঝে পাকিস্তানি বলে জানাচ্ছে।
সূত্র: আল-জাজিরা
