ঢাকা টেস্টে বারবার বৃষ্টির বাগড়ায় আজ ৪র্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান করেছে বাংলাদেশ, লিড ১৭৯ রানের। শান্ত ৫৮ ও মুশফিক ১৮ রান করে অপরাজিত আছেন।
মোমিনুল ৫৬ রান করে আউট হওয়ার আগে বাংলাদেশের ৩য় ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রান পূর্ণ করেন। পাকিস্তানের পক্ষে ১টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস, আফ্রিদি ও হাসান আলী।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৪১৩ রান করে। শান্ত ১০১, মোমিনুল হক ৯১, মুশফিক ৭১, লিটন ৩৩ ও তাসকিন ২৮ রান করেন। পাকিস্তানের পক্ষে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের পক্ষে অভিষেকেই সেঞ্চুরী করেন আজান ওয়াইজ। ১০৩ রান করেন তিনি। এছাড়া আরেক অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ৬০ রান করেন। ইমাম উল হক ৪৫, আগা সালমান ৫৮ ও রিজোয়ান ৫৯ রান করেন। বাংলাদেশের পক্ষে মিরাজ ৫ উইকেট শিকার করেন। তাইজুল ২, তাসকিন ২ ও নাহিদ রানা ১ উইকেট শিকার করেন। এটি মিরাজের ১৪তম ৫ উইকেট শিকার।
বৃষ্টির কারনে আজ ৪র্থ দিনে ৪০ ওভারের মতো খেলা হয়নি। তাই, বাংলাদেশ ১৭৯ রানের লিড পেলেও আগামীকাল ১ম সেশনে ঝড়ো ব্যাট করে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে হবে, কাজটি কঠিন হলেও অসম্ভব নয়, আবার বৃষ্টির শংকাও থাকছে।
ঢাকা টেস্টে বাংলাদেশ চালকের আসনে থাকলেও জয় পেতে বেগ পেতে হবে। বৃষ্টির শংকা ছাপিয়ে পাকিস্তানের সামনে বড় টার্গেট দাঁড় করালেও বাকী ওভারগুলোতে পাকিস্তানকে অলআউট করার চ্যালেঞ্জ থাকবে বোলারদের উপর।
