বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

প্রথম সমাচার ডেস্ক ১০ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

​বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। দুই দলের অধিনায়কের উপস্থিতিতে বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে সিরিজের দামামা বেজে উঠল।

​আগামীকাল ১১ মার্চ মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশ তাদের চেনা কন্ডিশন ও ‘হোম অ্যাডভান্টেজ’ কাজে লাগিয়ে জয় তুলে নিতে মরিয়া। অন্যদিকে, শক্তিশালী পাকিস্তান দলও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে, যা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের ইঙ্গিত দিচ্ছে।

​বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সিরিজের গুরুত্ব তুলে ধরে বলেন:

​”এ বছর আমাদের অনেকগুলো ওয়ানডে ম্যাচ আছে, যা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাহায্য করবে। আমাদের কাছে প্রতিটি ম্যাচ এবং প্রতিটি সিরিজই সমান গুরুত্বপূর্ণ। আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব।”

আগামীকাল দুপুর ২.১৫ ঘটিকায় ১ম ম্যাচ মাঠে গড়াবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...