শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

বাংলামোটরে যুবককে রক্তাক্ত, গুলি ছুড়লেন যুবদলের বহিষ্কৃত নেতা

Icon প্রথম সমাচার ডেস্ক

রাজধানীর বাংলামোটরে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাতে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। পরে সেখানে গোলাগুলির ঘটনাও ঘটে।

‎‎বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে হাতিরঝিল থানাধীন বাংলামোটর মোড়ের উত্তর পাশের পাম্পের গলিতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি আসাদ।

স্থানীয়দের বরাতে ওসি জানান, রাত ৮টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানার বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সোহানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, সাইমনের সঙ্গে সোহাগের কথা কাটাকাটির একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত আহত হন। পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com