অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন। তার অভিনীত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবারের ঈদে মুক্তি পেয়েছে। মুক্তির পর দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে সিনেমাটি। দর্শকরা সিনেমায় বাঁধনের চরিত্রটিকেও বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন।
তার বান্ধবীরা তাকে অভিশাপ দিত উল্লেখ করে বাঁধন বলেন, আমার ফ্রেন্ডরা স্কুলজীবনে আমাকে অনেক ভয় পেত। তারা প্রেম করলেও আমার থেকে লুকিয়ে রাখত। ওদের মাকেও ওরা এতটা ভয় পেত না, যতটা আমাকে পেত। আমি তো এখনও বলি, তোদের অভিশাপের কারণে জীবনে আমি একটা ঠিকঠাক প্রেমও করতে পারিনি।
এদিকে, ঈদে মুক্তি পেয়েছে বাঁধন অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ ছবিটি। মুক্তির পর বেশ প্রশংসায় ভাসছে চলচ্চিত্রটি।
বাঁধন বলেন, ‘বনলতা এক্সপ্রেস’-এ কাজ করার অন্যতম কারণ ছিল সবাই আমাকে গরিব চরিত্রে, দুঃখী চরিত্রে নিচ্ছিল। আমার চেহারার মধ্যেও যে আভিজাত্যের ছাপ আছে, সেটি কোনো নির্মাতা কাজে লাগাচ্ছিলেন না। এরপর জীবনে একটা প্রপার স্বামীও নেই। যে দুজন ছিল, তারাও বদের বদ।
হাসি দিয়ে বাঁধন বলেন, এখন দেখা যায় স্ক্রিনেও আমার কোনো স্বামী নেই। বা থাকলেও দেখা যায় অফ স্ক্রিনে যেমন অন স্ক্রিনেও তেমন। তবে তামিম আমাকে ‘বনলতা এক্সপ্রেস’-এ চঞ্চল ভাইয়ের মতো এমন একজন স্বামী দিয়েছেন, যেখানে স্বামী-স্ত্রীর রসায়ন থেকে মানুষ কল্পনা করবে। একদম মাখো মাখো অবস্থা।
