বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেখান থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যশোরের সেই উলশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বেলা ১২টার দিকে এ খনন কার্যক্রমের সূচনা করেন প্রধানমন্ত্রী।
এর আগে খালপাড়ে ফলক উন্মোচন করেন তারেক রহমান। ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন জিয়াউর রহমান, যা ‘জিয়া খাল’ নামে পরিচিত। তখন তিনি সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন।
যশোর বিমানবন্দর থেকে বাসযোগে শার্শার উলাসী খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
