বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা

বাহরাইনে মার্কিন নৌবহরে হামলা, কুয়েত-আমিরাতেও বিস্ফোরণ

প্রথম সমাচার ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নাটকীয়ভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সেখানে বিকট শব্দে বিস্ফোরণের পর চারদিকে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

একই সময়ে বাহরাইনের প্রতিবেশী দেশগুলোতেও অস্থিরতা ছড়িয়ে পড়েছে। কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনার কারণ বা উৎস সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কাতারের আকাশসীমায় প্রবেশ করা একটি ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা। এই ঘটনা মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...