শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

বিএনপির ওপর আ. লীগের কোনো রাগ নাই, সব রাগ এনসিপির ওপর : এনসিপি নেত্রী মিতু

Icon প্রথম সমাচার ডেস্ক

বিএনপির ওপর আওয়ামী লীগের কোনো রাগ নেই। আওয়ামী লীগের সব রাগ এনসিপির ওপরে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ও এনসিপি নেত্রী মাহমুদা মিতু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমপি ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জানিয়ে এমন মন্তব্য করেন মাহমুদা মিতু।

পোস্টের শুরুতেই তিনি জানান, জুলাই আন্দোলনের সমন্বয়ক, এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে ৪টি পেট্রোল বোমা মারা হয়েছে। বাড়িঘর পুরোপুরি পুড়ে গেছে।

ক্ষোভ ঝেরে মাহমুদা মিতু বলেন, একটা দুইটা বাড়ি পুড়লে, মানুষ মরলে কিছুই হয় না। স্বরাষ্ট্রমন্ত্রী আর উনাদের কী!?

পোস্টের শেষে মাহমুদা মিতু বলেন, বিএনপির ওপর আওয়ামী লীগের কোনো রাগ নেই। আওয়ামী লীগের সব রাগ এনসিপির ওপরে।

উল্লেখ্য, এর আগে বুধবার দিবাগত রাতে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাতে নিজের ফেসবুক এক স্ট্যাটাসে নুসরাত নিজেই এমন তথ্য জানান।

স্ট্যাটাসে নুসরাত লেখেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com