ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলার একটি বড় অংশ প্রত্যাহার হলেও এখনও বিএনপির প্রায় ২২ লাখ নেতাকর্মীর ঘাড়ে ঝুলছে ২৭ হাজার মামলার আইনি বোঝা। ক্ষমতার পটপরিবর্তনের পরও এসব মামলা নিষ্পত্তি না হওয়ায় চরম ভোগান্তি ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন মাঠপর্যায়ের নেতাকর্মীরা। মামলা নিষ্পত্তি ও প্রত্যাহারের তদবির নিয়ে প্রায় প্রতিদিনই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন অনেকে। ভুক্তভোগীরা বলছেন, ফ্যাসিবাদের আমলে দায়ের করা এসব মিথ্যা মামলা এখনও ঝুলে থাকা অত্যন্ত দুঃখজনক।
এদিকে বিএনপির দায়িত্বশীল সূত্রে জানানো হয়েছে, সরকারের গঠিত কমিটির কাছে সুপারিশ ও তালিকা পাঠানো হলেও মাঠপর্যায়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা তা আমলে নিচ্ছেন না; যার ফলে প্রক্রিয়াটিতে তীব্র ধীরগতি দেখা দিয়েছে।
শীর্ষ থেকে মাঠপর্যায়ের নেতাকর্মীরা মামলাজটে বন্দি
আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা ছিল সবচেয়ে আলোচিত বিষয়। দলীয় সূত্রে জানা যায়, বিএনপি তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলাসহ দলের শীর্ষ ও মধ্যম সারির প্রায় সব নেতাই একাধিক মামলার আসামি।
কেন্দ্রীয় উল্লেখযোগ্য নেতাদের মামলার পরিসংখ্যান:
হাবিব-উন-নবী খান সোহেল: ৬০০টির অধিক
সাইফুল আলম নীরব: ৪৫৭টি
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল: ৩৫৭টি
এস এম জাহাঙ্গীর: ৩৫০টির বেশি
সুলতান সালাহউদ্দিন টুকু: ৩১৫টি
মীর সরফত আলী সপু: ২৫০টি
রফিকুল আলম মজনু: ২২৬টি
আনিসুর রহমান তালুকদার: ২১১টি
মামুন হাসান: ২০০টি
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী: ১৮০টির বেশি
শিমুল বিশ্বাস: ১৭৪টির বেশি
এস এম জিলানী: ১৭০টি
আবদুল কাদির ভূঁইয়া: ১৫০টি
সালাহউদ্দিন আহমেদ: প্রায় ১৫০টি
রাজিব আহসান: ১৪৬টি
আকরামুল হাসান: ১৪৬টি
তানভীর আহমেদ রবিন: ১২৭টি
শহিদুল ইসলাম বাবুল: ১১০টি
হাবিবুর রশীদ: ১০৩টি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: ৯৮টি
বজলুল করিম চৌধুরী: ৯৫টি
আব্দুস সালাম: ৮০টি
জয়নুল আবদিন ফারুক: ৫০টির অধিক
শামসুজ্জামান দুদু: ৩০টির অধিক
রুহুল কুদ্দুস তালুকদার দুলু: ৫০টি
গয়েশ্বর চন্দ্র রায়: ৩৩টি
মামলার সার্বিক পরিসংখ্যান ও বিএনপির দলীয় বক্তব্য
বিএনপির মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাউদ্দিন খান (পিপিএম) কে জানান, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সর্বমোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলায় মোট আসামির সংখ্যা ছিল প্রায় ৬৫ লাখ।
তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মামলা প্রত্যাহার ও নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হলেও এখনো বিভিন্ন পর্যায়ে ২৭ হাজার মামলা ঝুলে রয়েছে, যেখানে আসামি হিসেবে রয়ে গেছেন দলের ২২ লাখ নেতাকর্মী। সালাউদ্দিন খান বলেন, সারাদেশের ভুক্তভোগীরা মামলা নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় কার্যালয়ে এসে চাপ দিচ্ছেন। আমরা জেলা ও আন্তঃমন্ত্রণালয় কমিটিতে আবেদন পাঠালেও দায়িত্বশীলরা তা যথাযথভাবে আমলে নিচ্ছেন না।

পরিবহন খাতকে আইনের অধীনে পরিচালনা করে ‘মাফিয়া’দের দমন করতে হবে: গাজী আতাউর
এনসিপি সরকার গঠন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান পাটওয়ারী
প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম রক্ষা পেয়েছি: পদত্যাগ প্রসঙ্গে ইশরাক