শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

বিএনপি নেতা রফিকুল নয়, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন

Icon প্রথম সমাচার ডেস্ক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া নয়, আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় মারা গেছেন হাইকোর্টের আইনজীবী রফিকুল হোসেন মিয়া।

রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন হাইকোর্টের এই আইনজীবী।

পরে হাইকোর্টের আইনজীবী রফিকুল হোসেন মিয়ার সুপ্রিম কোর্টে একসঙ্গে বসা অ্যাডভোকেট নুরুন্নবী বলেন, রফিকুল ইসলাম মিয়া ও রফিকুল হোসেন মিয়া একই রুমে বসতেন। মারা গেছেন রফিকুল হোসেন মিয়া। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন। একই রুমের বাসিন্দা হওয়ায় এ ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়।

অন্যদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পিএস বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর অসুস্থ অবস্থায় রফিকুল ইসলাম মিয়া তার বাসায় আছেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট বারের মূল ভবনের ২২০ নম্বর রুমে বসতেন আইনজীবী রফিকুল হোসেন মিয়া। ওকালতির আগে ১৯৮০ এর দশকে তিনি কলেজে শিক্ষকতা করতেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com