শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

বিএনপি সরকারের নীরব প্রশ্রয়ে দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে ফ্যাসিস্ট আ.লীগ : সাদিক কায়েম

Icon প্রথম সমাচার ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, বিএনপি সরকারের নীরব প্রশ্রয়ে দেশজুড়ে অরাজকতা ও তাণ্ডব চালাচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ডাকসু ভিপি বলেন, গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা এবং সর্বশেষ বিরোধী জোটের একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রোলবোমা হামলা চালিয়েছে নিষিদ্ধ সন্ত্রাসীগোষ্ঠী।

তিনি বলেন, একের পর এক সহিংসতার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা রহস্যজনকভাবে নিষ্ক্রিয়।

সাদিক কায়েম বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ বিএনপি সরকার আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে দেওয়ার চেষ্টা করছে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের এই রাজনৈতিক সিদ্ধান্ত বিএনপির জন্যই বুমেরাং হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com