আজ রবিবার বিকাল ৩টায় জাতীয় সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং, আইন প্রণয়ন শাখা-১ কর্তৃক জারি করা কার্যসূচি অনুযায়ী আজকের বৈঠকে দুটি প্রধান বিষয় নিয়ে আলোচনা হবে।
বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর-টেবিলে উপস্থাপন করা হবে।
আরও পড়ুন:চায়ের রাজধানী যাচ্ছেন প্রধানমন্ত্রী
এরপর বাজেট অধিবেশনের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট বিষয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।
সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এই কার্যসূচি গত ১১ জুন জারি করা হয়।
