ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, যারা ইরানের ওপর আক্রমণ চালিয়েছে, তাদের কোনোভাবেই বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হবে না। খামেনি জোর দিয়ে বলেন যে, যুদ্ধের ফলে ইরানের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তেহরান তার প্রত্যেকটির জন্য যথাযথ ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করবে।
একই সঙ্গে তিনি বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে একটি বড় ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন যে, এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা এখন থেকে এক নতুন পর্যায়ে নিয়ে যাওয়া হবে।
তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ইরান কেবল প্রতিশোধের পথেই হাঁটছে না, বরং আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ রুটটি নিয়ে তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থানেও বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। যা বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
আল-আরাবিয়া/পিএস
