সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

বিপর্যয় সামলে লড়ছে পাকিস্তান, চাপে বাংলাদেশ!

প্রথম সমাচার ডেস্ক ১০ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

মিরপুর টেস্টে বাংলাদেশের গড়া ৪১৩ রানের জবাবে গতকাল ২য় দিন শেষে পাকিস্তান ১ উইকেট হারিয়ে ১৭৯ রান করার পর আজ ২য় দিনে অভিষিক্ত পাকিস্তানী ব্যাটার আজান ওয়াইজ ১৫তম পাকিস্তানী ব্যাটার ও সবমিলিয়ে ১২০তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরী করার কৃতিত্ব গড়লেও তাসকিন মিরাজের বোলিং তোপে পড়ে মাত্র ২৩০ রানে ৫ উইকেট হারালেও রিজোয়ান ও আগা সালমানের ব্যাটে লড়ছে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ পাকিস্তানের। রিজোয়ান ৩৭ ও আগা ৪৯ রান নিয়ে ব্যাট করছেন। আজান রেকর্ড শতক করে ১০৩ রানে ফেরেন। আরেক অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ফজল ৬০ রান করে ফিরেছেন। বাবর আজমের অনুপস্থিতি বুঝতে দেননি একেবারেই।

বাংলাদেশের পক্ষে তাসকিন ২ ও মিরাজ ৩ উইকেট শিকার করেন।

২ উইকেট শিকার করার পথে তৃতীয় বাংলাদেশী পেসার হিসেবে টেস্টে ৫০ উইকেট শিকার করেন তাসকিন। দীর্ঘ ১৭ বছর আগে মাশরাফির পর ২য় বাংলাদেশী হিসেবে ৫০ উইকেট পূর্ণ করেছিলেন শাহাদাত। এবার তাসকিন গড়লেন এই কৃতিত্ব, যদিও বাংলাদেশী পেসারদের টেস্টে দূর্ভোগের চিত্রও ফুটে উঠে এতে। কেননা ২৬ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ৩ জন পেসার ৫০ এর বেশি উইকেট শিকারের ঘটনা খুবই হতাশাজনক বিষয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...