বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রাজধানীর একটি হোটেলে আজ বুধবার রাতে এ চুক্তি সাক্ষর হয়েছে বলে জানা গেছে।
২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণের অংশ হিসেবে এ চুক্তি হলো।
চুক্তিতে স্বাক্ষর করেন এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন।
আশা করা হচ্ছে, ৪টি এ-৩৫০-৯০০ উড়োজাহাজ বিমানের ভবিষ্যৎ দূরপাল্লার ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে। অন্যদিকে, ৬টি এ-৩২১নিও উড়োজাহাজ ব্যবহৃত হবে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে।
বর্তমানে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা ১৯টি। নতুন করে বোয়িং ও এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হলে, বহরের সংখ্যা দাঁড়াবে ৫৪টিতে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের এই চুক্তি বাংলাদেশের এভিয়েশন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়, বিমানকে একটি আধুনিক এয়ারলাইন হিসেবে প্রতিষ্ঠাই লক্ষ্য।’
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু
ব্রাজিলকে হারিয়ে দিলো জাপান, লাল কার্ড দেখলেন রাফিনহা
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার