ইরানের ওপর হামলার পর তেলের দাম বৃদ্ধি
গত সপ্তাহান্তে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে।
সোমবার সকালে এশিয়ার জ্বালানি বাজার খোলার সাথে সাথে ব্রেন্ট ক্রুড (Brent crude) এবং নিমেক্স লাইট সুইট (Nymex light sweet) উভয়ের দাম ১০%-এর বেশি বৃদ্ধি পায়। তবে পরবর্তীতে সেই বৃদ্ধির হার কিছুটা হ্রাস পেয়েছে।
আরও পড়ুন:বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৯% বেড়ে ব্যারেল প্রতি ৭৯.৩০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, নিমেক্সের দাম প্রায় ৮.৫% বেড়ে প্রতি ব্যারেল ৭২.৭০ ডলারে লেনদেন হচ্ছে।
সূত্র: বিবিসি
