শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

বেনজিরকে এখনও দিচ্ছে না আমিরাত, কূটনৈতিক ব্যর্থতা?

প্রথম সমাচার ডেস্ক ২৭ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হলেও এখন পর্যন্ত দেশটির সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত পায়নি বাংলাদেশ।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, দুবাই থেকে ই-মেইলের মাধ্যমে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশকে অবহিত করা হয়। এরপর সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি পাঠানোর অনুরোধ জানায়। বাংলাদেশ সরকার মাত্র তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করে দূতাবাসের মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠিয়ে দেয়।

তিনি বলেন, বর্তমানে বিষয়টি আমিরাত সরকারের বিবেচনায় রয়েছে এবং তাদের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

বেনজীর আহমেদ অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করছেন—এমন আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে, তাতে তিনি এখনো সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল পুলিশের হেফাজতেই আছেন। এ বিষয়ে এর বাইরে সরকারের কাছে আর কোনো তথ্য নেই।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...