২০২২ সালের জুলাইতে শুরু হয়েছিল দ্য উইকেন্ডের এই কনসার্ট ট্যুর। এখনো চলছে এর শো। ট্যুেরর অংশ হিসেবে এ পর্যন্ত বিশ্বের ২৯টি দেশে প্রায় ১৭০টি কনসার্ট করেছেন তিনি। ২০২৫ সালের নভেম্বরেই এই মিউজিক্যাল ট্যুেরর টিকিট বিক্রির আয় ছাড়িয়েছে ১ বিলিয়ন ডলার। ফলে ইতিহাসের অন্যতম সফল মিউজিক ট্যুর হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে।উল্লেখ্য, দ্য উইকেন্ডের আসল নাম অ্যাবেল তাসফায়ে। কানাডিয়ান এই শিল্পী বর্তমান সময়ে তরুণদের কাছে বিপুল জনপ্রিয়। চারটি গ্র্যামি, ২০টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার পেয়েছেন। তিনিই প্রথম শিল্পী, স্পটিফাইতে যার ১০০ মিলিয়ন মাসিক শ্রোতা হয়েছিল। শুধু তাই নয়, ২০২৫ সালের সর্বোচ্চ পারিশ্রমিকের সংগীতশিল্পী তিনি। এছাড়া স্পটিফাইয়ের ইতিহাসে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গান ‘ব্লাইন্ডিং লাইটস’ তারই। প্ল্যাটফর্মটিতে এর স্ট্রিমিং সংখ্যা ৫ দশমিক ৬ বিলিয়নের বেশি।
ব্যাংককে মেহজাবীনের স্বপ্নপূরণ

শূন্য আসনে মেঘনা আলমের লড়াই, জয় কি ধরা দেবে এবার!
‘বাচ্চাকে খুঁজে বেড়ানো মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না’
সেই বিকৃত ভিডিও নিয়ে পরীমনি বললেন, ‘ক্ষমা চাইলেই এরকম ঘটনায় দায়মুক্তি হয় না’