আইপিএল ২০২৬ এর ২য় ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন শার্দুল ঠাকুর।
প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার রাহান্যে ও অ্যালেনের ব্যাটে ৬৯ রানের জুটি পায় কোলকাতা। দারুণ সূচনার পর রাহান্যের ৪০ বলে ৬৭, ফিন এলেনের ১৭ বলে ৩৭, রঘুবংশির ২৯ বলে ৫১ ও রিংকু সিংহের ২১ বলে ৩৩ রানের সুবাদে ৪ উইকেট হারিয়ে ২২০ রানের বড় সংগ্রহ গড়ে কোলকাতা। মুম্বাইয়ের হয়ে শার্দুল ঠাকুর ৩৯ রানের বিনিময়ে উইকেট শিকার করেন।
২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও রিকেলটন ১১.৫ ওভারে ১৪৮ রানের জুটি গড়েন। রোহিত ৩৮ বলে ৭৮ ও রিকেলটন ৪৩ বলে ৮১ রান করে ফিরলেও সূর্যকুমার ৮ বলে ১৬, তিলক ভার্মা ১৪ বলে ২০ ও হার্দিক পান্ডিয়া ১১ বলে ১৮ রান করলে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান করে ৬ উইকেটের জয়ে শুভ সূচনা করে মুম্বাই।
২২০ রানের বড় সংগ্রহ গড়লেও বাজে বোলিংয়ের কারনে ম্যাচ হেরে মাঠ ছাড়ে কোলকাতা। রিকেলটন ৮১ ও রোহিত ৭৮ রান করলেও ম্যাচসেরা হয়েছেন ৩৯ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করা পেসার শার্দুল ঠাকুর।
