পীড়ন চালিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের নেতাকর্মীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টের সঙ্গে হামলার ঘটনায় ভাঙচুর করা একটি গাড়ির ছবিও প্রকাশ করেন তিনি।
সারজিস আলমের দাবি, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলার ঘটনা। তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় লালন শাহের মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে।
তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভয়ভীতি বা দমন-পীড়নের মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে।
এ ঘটনায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অশ্লীলতার মোকাবিলায় বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান
আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন