বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
কবিতা

ভালোই তো

প্রথম সমাচার ডেস্ক ০৩ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

হারিয়ে ফেলেছি তোমায় আজ

করুণ সুরের মূর্ছনায় ;

অপেক্ষার ঘোর কাটিয়ে আজ তুমি-

পাবে নতুন ভোর আবার !

জানি না কতটুকু ভালোবাসা দিয়েছি

পরিমাণে হয়তোবা কিঞ্চিৎ নগন্য ,

তোমারই তো জন্য করি কবিতা রচনা

যা হয় সবই ভুল তবুও ভালোই তো ।

ভালোবাসা নয় আবেগের তাড়না

এটি যে নয় নিয়ম বহির্ভূত !

তবুও কেনো শত বেড়াজালে ডুবছে

পোড়া মনের ছাই শত সহস্র।

তবুও বলছি প্রেম নয় ভালোবাসাই শাশ্বত

এটিই চিরন্তন সত্য তবুও যা হয় ভালোই তো।

 

লেখক পরিচিতি : ইকরাম আকাশ ( ইকরামুল হক শাহ )
শিক্ষার্থী
সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম
ফার্মেসী টেকনিশিয়ান
শাহ মেডিসিন কর্ণার
ঠিকানা: আগ্রাবাদ-চট্টগ্রাম।
মোবাইল: 01613070705
ই-মেইল : ekramakashauthor@gmail.com

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...