ময়মনসিংহ নগরীতে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (১ মে) রাত সাড়ে সাতটার দিকে নগরীর জয়নুল উদ্যানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্রক্ষপুত্র নদ ঘেঁষা জয়নুল উদ্যানে ভ্রাম্যমাণ নাগরদোলা প্রতিদিন চালু থাকে। তবে শুক্রবার ও শনিবার দর্শনার্থীরা নাগরদোলায় বেশি চড়েন। শুক্রবার রাতে একটি নাগরদোলা চলন্ত অবস্থায় ভেঙে মাটিতে পড়ে যায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ গোলাম মাওলা বলেন, নাগরদোলা ভেঙে যাওয়ার ঘটনায় আহত অবস্থায় এখন পর্যন্ত পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের পাশে দুর্গাপূজার মণ্ডপ, উচ্চ শব্দে ভোগান্তিতে রোগীরা
আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে শ্যামগঞ্জ উপশাখায় গ্রাহক সমাবেশ ও দোয়া
স্কুল ফিডিংয়ের দুধ চুরি ; অভিযুক্ত ছাত্রদল নেতা