শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

মতলবে এনসিপিতে যোগদেয়া ১২ তরুণকে ফুল দিয়ে বরণ

Icon প্রথম সমাচার ডেস্ক

দেশব্যাপী সংকট ও জ্বালানিসহ দ্রব্যমূল্যের উর্ধগতিতে দেশ কার্যত অচল হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) চাঁদপুর জেলার আহ্বায়ক মাহবুব আলম।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মতলব উত্তরের ছেংগারচর পৌর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর এনসিপির আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

আরও পড়ুন:দিবসীকরণ

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। জনগণ অতিষ্ঠ হয়ে পড়লে দেশের দায়িত্ব নিতে তরুণদের প্রস্তুত থাকতে হবে। সভায় এনসিপিতে যোগ দেওয়া ১২ তরুণকে ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।

ছেংগারচর পৌর এনসিপির আহ্বায়ক, মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম অজয়ের সভাপতিত্বে ও উপজেলা এনসিপির সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় এসময় জেলা যুব শক্তির সদস্য সচিব সাইফুল ইসলাম, মুখ্য সংগঠক হযরত আলী নিরব, বিভিন্ন ইউনিয়নের আহবায়ক ও সদস্য সচিবসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় নেতাকর্মীরা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের হুমকি ও মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com