ইরান মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক বাহিনীকে ‘বহিষ্কার’ করার আহ্বান জানিয়েছে
মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী উপসাগরীয় প্রতিবেশী এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ‘বিদেশি আগ্রাসীদের বহিষ্কার’ করার আহ্বান জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লিখেছেন, “যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত তথাকথিত ‘নিরাপত্তা ছাতা’ এখন ছিদ্রযুক্ত প্রমাণিত হয়েছে এবং এটি সমস্যার সমাধান করার বদলে বরং সমস্যাকে আরও আমন্ত্রণ জানাচ্ছে।”
তিনি আরও যোগ করেন, “যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে অন্যদের, এমনকি চীনের কাছেও সাহায্য প্রার্থনা করছে। ইরান তার ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দেশগুলোকে বিদেশি আগ্রাসীদের বহিষ্কার করার আহ্বান জানাচ্ছে, বিশেষ করে যখন তাদের একমাত্র মাথাব্যথার কারণ হলো ইসরায়েল।”
