মনে থাকে কত কথা,
কারা যেন দিলো ব্যথা,
মনে থাকে ক্ষণিকের সুখ,
ভেঙ্গে যায় অকারণে,
বদলায় ক্ষণে ক্ষণে
অচেনা হয়ে যায় চিরচেনা মুখ|
মনে থাকে হাসাহাসি,
পথচলা পাশাপাশি,
আজ কেনো সব হলো ভুল,
নতুন সুখের খুঁজ,
জানি এতো নিয়তি,
ঝড়ে যায় খুব প্রিয় ফুল|
মনে থাকে চলাফেরা,
ভাসিয়ে সুখের ভেলা,
মনে থাকে দেয়া অভিশাপ,
সময় বয়ে চলে আপন গতিতে,
হয় না আর কভু, পুরনো আলাপ|
