শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রত্যক্ষদর্শী মো. হাবিব বলেন, ‘আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে প্রথমে মনে হয়েছিল গাড়ির চাকা ফেটে গেছে। পরে সামনে গিয়ে দেখি চারপাশ ধোঁয়ায় ভরে গেছে। তখন বুঝতে পারি ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে কে বা কারা এটি করেছে, তা দেখতে পারিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সম্ভবত মোটরসাইকেলে করে এসে বিস্ফোরণ ঘটিয়েছে। এর আগেও নির্বাচনের আগে এরকম ২-৩টা ঘটনা ঘটিয়েছে। যারা এই কাজ করেছে তাদের শনাক্ত করতে আসপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com