বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

মারা যাননি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

প্রথম সমাচার ডেস্ক ০২ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মৃত্যুবরণের খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। তবে তিনি জীবিত ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। গতকাল তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানান তার উপদেষ্টা। নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা বলেন, “আমি তার সঙ্গে যোগাযোগে আছি। সব ঠিকঠাক আছে।”

আগের দিন আহমাদিনেজাদের নিরাপত্তা দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভবনে হামলা হয় বলে তিনি জানান। তবে এ হামলাতে তার তিনজন দেহরক্ষী নিহত হয়েছেন। নিহত দেহরক্ষীরা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্য ছিল। তবে ওই ভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে থাকা তার বাসভবনে কোনো হামলা হয়নি এবং সেটি অক্ষত রয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...