বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহতের দাবি

প্রথম সমাচার ডেস্ক ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান।

সোমবার আইআরজিসির এক বিবৃতির বরাতে এ তথ্য প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ সময় ধরে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন মজিদ খাদেমি। তার অবদানকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, তার দাফন ও জানাজা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলেও জানানো হয়েছে।

তবে এ ঘটনায় এখনো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...