সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

মাশরাফি-শাহাদাতের পর তাসকিনের ফিফটি!

প্রথম সমাচার ডেস্ক ১০ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

 

টেস্ট ক্রিকেটে মাশরাফি ও শাহাদাত হোসেনের পর ৩য় পেসার হিসেবে ৫০ উইকেট শিকার পূর্ণ করেছেন তাসকিন আহমেদ। দীর্ঘ ১৭ বছর আগে ২০০৯ সালে শ্রীলংকার বিপক্ষে মাশরাফির পর ২য় বাংলাদেশী হিসেবে ২১ টেস্টে ৫০ উইকেট পূর্ণ করেছিলেন শাহাদাত। এবার তাসকিন ১৮ টেস্টেই গড়লেন এই রেকর্ড।

মিরপুর টেস্টে বাংলাদেশের গড়া ৪১৩ রানের জবাবে গতকাল ২য় দিন শেষে পাকিস্তান ১ উইকেট হারিয়ে ১৭৯ রান করার পর আজ ২য় দিনে অভিষিক্ত পাকিস্তানী ব্যাটার আজান ওয়াইজ ১৫তম পাকিস্তানী ব্যাটার ও সবমিলিয়ে ১২০তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরী করার কৃতিত্ব গড়লেও তাসকিন মিরাজের বোলিং তোপে পড়ে মাত্র ২৩০ রানে ৫ উইকেট হারালেও রিজোয়ান ও আগা সালমানের ব্যাটে চাপ সামলে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। শেষে তাইজুলের প্রথম শিকারে পরিণত হয়ে ৫৯ রান করে ফেরেন মোহাম্মদ রিজোয়ান।

বৃষ্টির কারনে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ পাকিস্তানের। আগা সালমান ৫৫ রান করে অপরাজিত আছেন। এর আগে অভিষিক্ত আজান রেকর্ড শতক করে ১০৩ রানে ফেরেন। আরেক অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ফজল ৬০ রান করে ফিরেছেন। বাবর আজমের অনুপস্থিতি বুঝতে দেননি একেবারেই।

বাংলাদেশের পক্ষে মিরাজ ৩, তাসকিন ২ ও তাইজুল ১ উইকেট শিকার করেন।

৪ উইকেট হাতে রেখে বাংলাদেশের চেয়ে ৬৪ রানে পিছিয়ে আছে পাকিস্তান। বাংলাদেশের লিড পেতে হলে বৃষ্টি শেষে পুনরায় খেলা শুরু হলে দ্রুত পাকিস্তানের ৪ উইকেট তুলে নিতে হবে।

 

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...