সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

মিরাজদের সামনে কঠিন পরীক্ষা!

জুবায়ের আহমেদ ০৯ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

ঢাকা টেস্টে বাংলাদেশের গড়া ৪১৩ রানের জবাব অভিষিক্ত ব্যাটার আজান ওয়াইজের ৮৫ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান করেছে পাকিস্তান। ৯ উইকেট হাতে রেখে বাংলাদেশ থেকে ২৩৪ রানে পিছিয়ে সফরকারীরা।

বাংলাদেশের রান ৫০০ হতে পারতো, ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। লিটন ও মিরাজ রান করতে পারলে ৫০০ বা তারও বেশি রান হতো কিন্তু আব্বাসের ৫ উইকেটের তোপে পড়ে শেষের দিকে দ্রুত উইকেট হারিয়ে ৪১৩ রানে থামে বাংলাদেশ। শান্তর ১০১, মোমিনুলের ৯১, বার্থডে বয় মুশফিকের ৭১ রানের ইনিংসও বড় হতে পারতো। মুশফিক শতক করে ফেলবে ভেবেছিলাম কিন্তু হলো না।

মোহাম্মদ আব্বাস অভিজ্ঞ বোলার। ক্যারিয়ারের শুরুতে মাত্র ১০ টেস্টে ৬২ উইকেট নিয়েছেলেন। তারপর অফফর্ম ও বাদ পরে ২০২১ পর্যন্ত অনিয়মিত খেলে ২০২২-২৪ জাতীয় দলে ছিলেন না। ২০২৪ এর ডিসেম্বরের শেষের দিকে আবার সুযোগ পেয়েই আফ্রিকার সাথে ৭ উইকেট নিয়েছেন। ১০ টেস্টে ৬২ উইকেট পাওয়া আব্বাস ১৫/১৬ টেস্টেই ১০০ উইকেট হয়ে যেতে পারতো কিন্তু ১০০ উইকেট ছুয়েছেন ২৭ টেস্টে, ভাবা যায়!

পাকিস্তান তাদের প্রথম ইনিংসে দারুণ ব্যাট করেছে। ইমামুল হক ৪৫ রান করে আউট হলেও অভিষিক্ত দুই ব্যাটার আজান ৮৫ ও আব্দুল্লাহ ৩৭ রান করে ২য় দিন শেষ করেছে দাপটের সাথে। মিরাজ একমাত্র উইকেট শিকার করেন। আগামীকাল বাংলাদেশের বোলাররা প্রেসার ক্রিয়েট করতে না পারলে পাকিস্তান যদি উল্টো ১৫০/২০০ রানের লিড পেয়ে যায়, তাহলে বিপদ আছে। যদিও আমি বিশ্বাস করি বাংলাদেশ লিড না পেলেও পাকিস্তানকে ৪৫০ এর মধ্যে আটকে রাখতে পারবে। আবার হতে পারে লিডও পেতে পারে, মিরাজ-তাইজুল, নাহিদ রানা জ্বলে উঠলে। ৫ বোলারকেই ভালো করতে হবে।

বাবর আজমের হঠাৎ ইনজুরীতে পাকিস্তান চাপে পরলেও দুই অভিষিক্ত ব্যাটার সেই ঘাটতি পুষিয়ে দিয়েছে দারুণ ভাবে। বাহিরে শান মাসুদ, আগা সালমান, সৌদ শাকিল ও রিজোয়ান আছেন। ব্যাটিং গভীরতা অনেক। বাংলাদেশের বোলারদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। শুভ কামনা বাংলাদেশ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...