সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

মিরাজ ঘূর্ণিতে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড

প্রথম সমাচার ডেস্ক ১০ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

 

ঢাকা টেস্টে মিরাজের বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে অভিষেকেই সেঞ্চুরী করেন আজান ওয়াইজ। ১০৩ রান করেন তিনি। এছাড়া আরেক অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ৬০ রান করেন। ইমাম উল হক ৪৫, আগা সালমান ৫৮ ও রিজোয়ান ৫৯ রান করেন।

বাংলাদেশের পক্ষে মিরাজ ৫ উইকেট শিকার করেন। তাইজুল ২, তাসকিন ২ ও নাহিদ রানা ১ উইকেট শিকার করেন। এটি মিরাজের ১৪তম ৫ উইকেট শিকার।

তাসকিন ২ উইকেট শিকারে পথে বাংলাদেশের ৩য় পেসার হিসেবে টেস্টে ৫০ উইকেট শিকার করেন। ২০০৯ সালে সর্বশেষ বোলার হিসেবে ৫০ উইকেট পূর্ণ করেছিলেন শাহাদাত। প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নিয়েছিলেন মাশরাফি। শাহাদাতের ১৭ বছর পর তাসকিন এই কীর্তি গড়লেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৪১৩ রান করে। শান্ত ১০১, মোমিনুল হক ৯১, মুশফিক ৭১, লিটন ৩৩ ও তাসকিন ২৮ রান করেন। পাকিস্তানের পক্ষে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস।

২৭ রানের লিড নিয়ে ২য় ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...