ঢাকা প্রিমিয়ার লীগের ২০তম ম্যাচে মৃত্যুঞ্জয়ের বোলিং তোপে পড়ে মাত্র ৮০ রানে অলআউট হয়ে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। ২২ রানে ৬ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
প্রথমে ব্যাট করতে নেমে মৃত্যুঞ্জয়ের বোলিং তোপে পড়ে মাত্র ২৩.৫ ওভারে ৮০ রানে অলআউট হয় বসুন্ধরা। দলের হয়ে অধিনায়ক সোহান ৪১ বলে ২৯ রান করেন। আল আমিন ১৯ ও আমিনুল ১৪ রান করেন। মৃত্যুঞ্জয় ৬ ও সাইফুদ্দিন ২ উইকেট শিকার করেন।
৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার এনামুল হক বিজয়ের ২৮ বলে ৫০ ও নাঈম শেখের ২১ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে মাত্র ৮.১ ওভারে কোন উইকেট না হারিয়ে ৮৩ রান করে ১০ উইকেটের বড় জয় তুলে নেয় মোহামেডান।
এটি মোহামেডানের টানা ৪র্থ জয়। বিজয় ২৮ বলে ৫০ রান করলেও লিষ্ট এ ক্যারিয়ারের সেরা বোলিং ৬ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
