ক্যাম্পাস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক, যিনি সাদিক কায়েম নামেও পরিচিত, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে।
ডিইউ ইনসাইডারসহ বিভিন্ন ক্যাম্পাসভিত্তিক সূত্র এবং শিবির ও ডাকসুর কয়েকজন নেতাকর্মীর বরাতে জানা গেছে, আগামী ১৩ তারিখ তার বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হতে পারে।
খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন তার সহপাঠী, অনুসারী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। তবে এ বিষয়ে এখনো ডাকসু ভিপি সাদিক কায়েমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ছাত্ররাজনীতি ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকার কারণে সাম্প্রতিক সময়ে আলোচনায় রয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আসন্ন স্থানীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াত দল থেকে মনোনীত ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে।
