পদত্যাগের সুনির্দিষ্ট কারণ হিসেবে মুরুগান জানিয়েছেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপির রাজনৈতিক ভিত্তি শক্ত করতে তিনি এখন থেকে সম্পূর্ণ সময় ও মনোযোগ দিতে চান।নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে পদত্যাগের এই খবর নিশ্চিত করেছেন এল মুরুগান। ওই পোস্টে তিনি লেখেন: “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত মাতা ও তামিলনাড়ুর সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের।”
তিনি আরও বলেন, “আমি এখন তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চাই, আমাদের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চাই এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করার জন্য পূর্ণ সময় উৎসর্গ করতে চাই। সবার আগে দেশ, তারপর দল, সবার শেষে নিজের স্বার্থ।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের গুঞ্জনের মাঝেই এল মুরুগানের এই পদত্যাগের ঘটনা ঘটল। এর আগে দেশটির জ্বালানি মন্ত্রী হারদীপ সিং পুরীসহ বেশ কয়েকজন রাজ্যসভা এমপি এবং মন্ত্রীকে পুনরায় মনোনয়ন না দেওয়ার গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে।

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হবে যন্ত্রণাদায়ক: আইআরজিসি