বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
ট্রাম্পের ঘোষণার পর ইরানের সম্মতি, তবে উত্তেজনা কমেনি

যুদ্ধবিরতির পরও ইরানে ইসরাইলের নতুন হামলা

প্রথম সমাচার ডেস্ক ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

দুই সপ্তাহের যুক্তরাষ্ট্র-ইরান এর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা ও তাতে ইরান–এর সম্মতির পরও উত্তেজনা কমেনি মধ্যপ্রাচ্যে। যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে ইরানে হামলা চালিয়েছে ইসরাইল।

বুধবার ভোরে ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২–এর খবরে বলা হয়েছে, ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালানো হয়েছে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা পরিচালিত হয়েছে বলে জানানো হয়। খবরে আরও বলা হয়, যুদ্ধবিরতির ঘোষণার পরও ইরান ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখায় এই হামলা চালানো হয়েছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য ইরানে সামরিক হামলা স্থগিত রাখবে। তিনি ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে আলোচনার জন্য ‘গ্রহণযোগ্য ভিত্তি’ বলেও উল্লেখ করেন। পরবর্তীতে ইরানও তাদের শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মতি জানায় বলে জানা যায়।

এদিকে, পাকিস্তান–এর মধ্যস্থতায় আগামী শুক্রবার ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। প্রস্তাবিত এই আলোচনা প্রায় দুই সপ্তাহ ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলের নতুন হামলা পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...