শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

যুদ্ধের ধ্বংসস্তূপেও কোরআনের আলো, গাজায় সংবর্ধনা পেলেন এক হাজার হাফেজ

Icon প্রথম সমাচার ডেস্ক

অনেকেই মনে করছেন, এই আয়োজন কেবল কোরআন হিফজ সম্পন্ন করার আনন্দ উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং গাজাবাসীর ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতি দৃঢ় অঙ্গীকারেরও বহিঃপ্রকাশ।

যুদ্ধের কারণে সৃষ্ট কঠিন জীবনযাপন ও শিক্ষাব্যবস্থার সংকটের মধ্যেও নতুন প্রজন্মকে কোরআন শিক্ষা ও হিফজ করানোর প্রচেষ্টা অব্যাহত রাখায় কোরআনের শিক্ষক এবং শিক্ষাকেন্দ্রগুলোর প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

তাদের মতে, এক হাজার হাফেজ-হাফেজার এই অর্জন গাজায় শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকার পাশাপাশি নতুন প্রজন্মের জন্য আশার বার্তাও বহন করছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com